করোনা সংক্রমণ প্রতিরোধে
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে কোরবানির পশুর হাটে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৮ জুলাই) মতলব দক্ষিণের বিভিন্ন অস্থায়ী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।
বাজারে ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার মাস্ক না পরায় এমন ৭ জনকে ৯ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, শুধুমাত্র মাস্ক পরে এবং ভীড় এড়িয়ে পশুর হাট থেকে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা যায়। হাটে বেশি সময় অবস্থান না করে যতদূর সম্ভব দ্রুততার সাথে পশু ক্রয় করে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, আজ পৌরসভার পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে সচেতনতার হার মোটামুটি সন্তোষজনক। অনেকের মুখে মাস্ক ছিল। এ অবস্থাটি ধরে রাখতে হবে। তবে আজকে ক্রেতার সংখ্যা কম ছিলো। সামনের দিনগুলোতে ক্রেতার সংখ্যা অনেক বাড়বে। তাই আগামি ৩ দিন আমাদের জন্য খুবই কঠিন হবে। এক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার কোন বিকল্প নেই।
ক্রেতা-বিক্রেতা-ইজারাদারসহ আমাদের সবার যার যার অবস্থান থেকে নীবিড়ভাবে দায়িত্বশীল হতে হবে।
২৯ জুলাই, ২০২০।
