মতলবে মাস্ক বিতরণ করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

মতলব দক্ষিণ ব্যুরো
স্বাস্থ্য সুরক্ষায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিভিন্ন পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম। গত শনিবার বিকেলে তিনি উপজেলার মতলব ও নারায়ণপুর বাজার এবং মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে হেঁটে-হেঁটে জনসাধারণের কাছে গিয়ে তাদের মাঝে মাস্ক বিতরণ করেন ।
মাস্ক বিতরণকালে প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সরকার আগামি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কিছু বিধিনিষেধ জারি করেছেন। নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য আমাদের সবারই মাস্ক ব্যবহার করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে যেকোনো স্থানে চলাচলে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।
মাস্ক বিতরণকালে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, মুন্সীরহাট কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, মতলব সদর ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪ ফেব্রুয়ারি, ২০২২।