মেহেদী হাসান সরকার
সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। সকালে পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ করা হয়। উপজেলার মতলব জগন্নাথ মন্দিরে, মতলব সরকারি ডিগ্রি কলেজে, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কচি-কাঁচা প্রাথমিক বিদ্যালয়ে, মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ও মতলব কালীমন্দিরেসহ সহস্রাধিক মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
পূজা মন্ডপ পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাদল নন্দী, উত্তম ঘোষ, সাংগঠনিক সম্পাদক সুকুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে মতলব উত্তরেও মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় প্রতিটি মন্দিরেই আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
