মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান বশির পাটওয়ারীর ইন্তেকাল

মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান ও পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বশির উদ্দিন পাটওয়ারীর জানাযার একাংশ। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার :
মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান ও পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বশির উদ্দিন পাটওয়ারী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে….রাজেউন)। গত শুক্রবার দুপুরে চাঁদপুর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বশির উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত শনিবার সকাল ৯টায় হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম বশির পাটওয়ারী দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেনের বড় বোনের শ্বশুর। সাবেক চেয়ারম্যান ও পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বশির উদ্দিন পাটওয়ারী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন। এক শোক বার্তায় সম্পাদক মো. জাকির হোসেন মরহুম বশির পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।