মতলবে হরিনাম মহাযজ্ঞে নূরুল আমিন রুহুল এমপি

মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন রেখে গেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে, ঐতিহ্যবাহী এই মন্দিরের উন্নয়নের জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। আপনারা আমার সহযোগিতা পাবেন।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মতলব জগন্নাথ দেব মন্দিরে ৬৪ প্রহর হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনে এসে তিনি একথাগুলো বলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহ-সভাপতি নারায়ন চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, কোষাধ্যক্ষ কানাই সাহা, উৎসব কমিটির সাবেক সভাপতি নরেশ সাহা, সাবেক পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভবতোষ সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল নন্দী, জগন্নাথ মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি পিতোষ সাহা, সহ-সভাপতি সাংবাদিক সমির ভট্টাচার্য্য (বলু) বাসুদেব সাহা, রিপন সাহা, সুভ্রত সাহা, সাধারণ সম্পাদক অজয় সাহা, সাংগঠনিক সম্পাদক রাম বিশ্বাষ, কোষাধ্যক্ষ বলাই সাহা, প্রচার সম্পাদক লিটন সরকারসহ শত-শত নারী-পুরুষ ভক্তরা।

২৬ ডিসেম্বর, ২০২১।