
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে লতুরদী এলাকায় পাউবো’র সেচ খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৫০) মরদেহের পরিচয় মিলেনি এখনো। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চাঁদপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আনজুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহের দাফন করা হয়।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লতুরদী এলাকায় পাউবোর সেচ খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি কচুরিপানার নিচে ছিল।
সাত আনি বটতলা থেকে ডুবগী পাম্প হাউজ হয়ে সদরদিয়া গজরা সড়কে পাশে ডুবগি পাম্প হাউজের পানি সরবরাহের সেচ খালে অর্ধগলিত সাদা চেক লুঙ্গি ও টিশার্ট পরিহিত লাশ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ।
পথচারীরা সোমবার বিকেলে লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, উদ্ধারকত মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সকল থানায় ছবি প্রেরণ করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় মিলেনি
