মতলব উত্তরে আবুল হোসেন দরজীর দাফন সম্পন্ন

সাংবাদিক মনিরের জেঠা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের জেঠা আলহাজ মো. আবুল হোসেন দরজীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার পূর্ব নাউরী কেন্দ্রীয় কবরস্থান মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদসহ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও এলাকাবাসী অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত করেন।
১২ অক্টোবর, ২০২০।