মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মধ্য ঠেঁটালিয়া গ্রামে গাছ থেকে আম পারতে বাঁধা দেয়ায় মুক্তি বেগম (৩৫) নামে এক নারীকে মারধর করে আহত করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৫ এপ্রিল দুপুরে উপজেলার মধ্য ঠেঁটালিয়া গ্রামের প্রতিবন্ধী গোলাম মাওলা বাড়িতে। আহত মুক্তি বেগম প্রতিবন্ধী গোলাম মাওলার স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল দুপুরে উপজেলা মধ্য ঠেঁটালিয়া গ্রামের প্রতিবন্ধী গোলাম মাওলার আম গাছের একই বাড়ি অন্য হিস্যার মৃত রুহুল আমিন মোল্লার ছেলে রাকিব (২৪), মেয়ে মনি আক্তার (২৭) ও স্ত্রী নার্গিস বেগম (৪৫) এবং মোছলেম মোল্লার ছেলে মুরাদ (২০) ও স্ত্রী লিপি বেগম (৪২) আম গাছ থেকে ছোট-বড় আম পেড়ে ক্ষতিসাধন করতে থাকলে তাতে মুক্তি বেগম বাঁধা দিলে কথা কাটা-কাটির এক পর্যায়ে সবাই মিলে তাকে আক্রমন করে মারপিট করে।
মুক্তি বেগমের পিঠে, কোমড়ে, মাথায় ও বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে মাটিতে ফেলে দেয়। তারা মুক্তি বেগমের শ্লীলতাহানি ঘটায়। শ্বাসরোধ করে মুক্তি বেগমকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয়দের সহায়তা মুক্তি বেগমকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
এ ব্যাপারে মুক্তি বেগমের স্বামী শারীরিক প্রতিবন্ধী গোলাম মাওলা বাদী হয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় মতলব উত্তর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
১৬ এপ্রিল, ২০২০।
