
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজি এসএম সাদেক হোসেন ছৈয়ালের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে কুলখানি অনুষ্ঠানে ভোজ শুরু হয়। দুপুরে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল কুলখানিতে নেতাকর্মীদের সাথে নিয়ে অংশগ্রহণ করেন এবং মরহুম হাজি এসএম সাদেক হোসেন ছৈয়ালের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, মরহুম সাদেক হোসেন ছৈয়ালের বড় ছেলে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, আওয়ামী লীগ নেতা রাধেশ্যাম সাহা, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, আওয়ামী লীগ নেতা আবদুল হাই প্রধান, মজিবুর রহমান, নবীর হোসেন ছৈয়াল, চাঁদপুর জজকোর্টের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন দশানী দাখিল মাদরাসার সুপার মাও. মো. হাবিবুল্লাহ সরকার। কুলখানি অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা অংশগ্রহণ করেন।
গত ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টার সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজি এসএম সাদেক হোসেন ছৈয়াল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
