মতলব উত্তরে ইউপি সচিবসহ আরো ২ জন করোনায় আক্রান্ত

মনিরুল ইসলাম মনির
দীর্ঘদিন বিরতির পর মতলব উত্তর উপজেলায় আবারো ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরা হচ্ছেন কলাকান্দা ইউপি সচিব (৪৫) ও বড় মরাদন এলাকার এক যুবক (৩০)। গতকাল শনিবার দুপুরে তাদের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জন। এর মধ্যে আগে আক্রান্ত ৩ জনই সুস্থ হয়েছেন।
সূত্র আরো জানায়, ইউপি সচিব নিজ ইউনিয়নে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে বড় মরাদন এলাকার যুবক চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় টেলিটক কোম্পানীতে চাকরি করতেন। ৬ মে অসুস্থ অবস্থায় তিনি বাড়ি যান ও ৭ মে নমুনা দেন।

১০ মে, ২০২০।