মতলব উত্তরে ইসফাক আহসানের ঈদ সামগ্রী বিতরণ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও আহসান গ্রুপের পরিচালক এম. ইসফাক আহসানের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে লতুরদী গ্রামের বাড়িতে কলাকান্দা ইউনিয়নের ২শ’ ৫০জন দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে এম ইসফাক আহসান বলেন, প্রতিবছরের মতো এবারও আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।
মতলব উত্তরের মানুষের পাশে আছি আল্লাহপাক যতদিন বাঁচিয়ে রাখে চেষ্টা করব মানুষের পাশে থেকে সেবা করার জন্য।
তিনি বলেন, আপনারা সবাই জানেন আমরা আওয়ামী পরিবারের সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে মতলব উত্তর দক্ষিণের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দের পাশে থেকে কাজ করে যাচ্ছি, এবং সবসময়ই আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাথা উঁচু করে বাঁচার লক্ষ্যে ও বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সেই সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন যাতে নেত্রীকে আল্লাহপাক নেক হায়াত দান করেন ও সুস্থ রাখেন। নেত্রী সুস্থ থাকলে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে প্রথম স্থান অধিকার করবে সেইসাথে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মাহমুদ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম, সহ-সম্পাদক আবু সায়েম, কলাকান্দা ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, শ্রমিক লীগের সভাপতি ইলিয়াছ, ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, যুবলীগ নেতা শাহআলম সরকার, নুরে আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৮ এপ্রিল, ২০২২।