দ্রব্যমূল্যের তালিকা না থাকা, দাম বৃদ্ধির দায়ে অর্থদণ্ড
মতলব উত্তর ব্যুরো
পবিত্র মাহে রমজান ও চলমান করোনাভাইরাস সংক্রমনের সময় নিত্যপ্রয়োাজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার ও সরবরাহ নিশ্চিতে এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কেনা কাটা করার জন্য মান্দারতলী বাজার, নাউরী বাজার, নতুন বাজার, চৌরাস্তা বাজার ও গজরা বাজার মনিটরিং করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।
করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে এবং মজুদ থাকার পরেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পারে সে লক্ষ্যে বাজার কমিটি ও ব্যবসায়ীগণকে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।
চাল, ডাল, তেল, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা বেশি দামে ঐ পণ্য বিক্রি না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
নতুন বাজার, নাউরী বাজার ও গজরা বাজারে মুদির দোকানগুলোতে দ্রব্যমূল্যের তালিকা না থাকা, দাম বৃদ্ধির দায়ে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়।
১১ মে, ২০২০।
