মতলব উত্তরে উয়েসীয়ান’৯৭ পুনর্মিলনী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মতলব উত্তর ব্যুরো
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রা.) ও আশেক্বী রাসূল আল্লামা শায়খ সায়্যিদ ড. মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী রিয়ফায়ী (রা.) স্মরণে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি আল উয়েসীয়া কামিল মাদরাসার দাখিল-১৯৯৭ ব্যাচের আয়োজনে উয়েসীয়ান-৯৭ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি বের করা হয়। কোরআন তেলোয়াত, হামদ-নাত ও ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রা.) এর জীবনাদর্শ নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এতিমদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
গতকাল শনিবার দুপুরে উয়েসীয়া শরীফে ফরাজীকান্দি আল উয়েসীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আতাউল করীম মুজাহিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরজাদা আল্লামা শায়খ সায়্যিদ মাসুদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফায়ী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা রফিকুল ইসলাম (আদীব হুজুর)।
বক্তব্য রাখেন উয়েসীয়ান মো. জসিম উদ্দিন, আবদুল বাতেন, মো. নজরুল ইসলাম,  মো. মুর্শেদ আলম।
পীরজাদা আল্লামা শায়খ সায়্যিদ মাসুদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফায়ী বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব। তার অনুপম শিক্ষা ও আদর্শই কেবল মানবতার মুক্তি দিতে পারে। তার প্রচারিত দ্বীন ইসলাম সর্বকালের সব মানুষের মুক্তির একমাত্র পাথেয়। উয়েসীয়ানদের ঐক্যবদ্ধ হয়ে সুন্নীয়াত প্রচার ও প্রসার করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ফরাজীকান্দি মাদরসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামি ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তাই প্রত্যেক ওয়াইসিয়ানদেরকে ওয়াজ মাহফিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাহিদুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, মো. মজিবুর রহমান, মো. বাহাউদ্দিন, মো. মনির হোসেন, মো. মাজাহারুল ইসলাম, নূর মোহাম্মদ, মো. আবুল কালাম, মো. মনিরুল ইসলাম, মো. জাকারিয়া, মো. মাহাবুবুর রহমান, মো. শাহজালাল, মো. জাহিদুল ইসলাম, মো. আশরাফ হোসেন, মো. মহিউদ্দিন আকতার, মো, মিরাজ হোসেন, মো. হেলাল উদ্দিন, মো. জহিরুল আলম, মো. নাছির উদ্দিন, মো, মিজানুর রহমান, মো. শাহাজাহান, মো. মিজানুর রহমান, মো. সালাউদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. মাহামুদুল হাসান, মো. কামরুল শাদাত সোহেল, মো. মাকসুদুর রহমান, মো. এনামুল হক, মো. আ. আউয়াল, মো. কুদরত আলী, মো. শাহ আলম, মো. আলমগীর হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. আবু ইউসুফ, মো. আবু ইউসুফ, মো. জাকির হোসেন, মো. জিয়াউল হাসান, মো. সুমন, মো. আ. মান্নান, মোহাম্মদ ইসহাক, মুক্তার হোসেন, মো. আবু সাইদ, মো. হাবিবুর রহমান, হোসাইন আহমদ, মো. সিরাজুল ইসলাম, মো. আল ইয়াসিন, মো. মনির হোসেন, মো. জহিরুল ইসলাম, কাউসার আহমদ, মনির হোসেন, ছদরুল ইসলাম ও মো. মামুন।