মতলব উত্তরে এমপি নুরুল আমিন রুহুলের পূজামন্ডপ পরিদর্শন

বিএনপি-জামায়াতের সময় হিন্দুরা পূজা করতে পারেনি

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এদেশের সনাতন ধর্মাবলম্বীরা পূজা পালন করতে পারেনি। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনের ও নারীদের সম্ভ্রমের কোনো নিরাপত্তা ছিল না। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন রুহুল এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশের হিন্দুদের পূজা পালনে শতভাগ নিরাপত্তা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বার্তা দিয়েছেন- আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে শক্তিশালী প্রহরী হিসাবে প্রতিটি মন্দিরে পাহারা দিতে হবে, যাতে কেউ মন্দিরের কোনো ক্ষতি করতে না পারে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন হিন্দু ধর্মালম্বীরা ও সকল ধর্মের মানুষ নিরাপদে ধর্ম পালন করতে পারবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান ধর্ম যার যার উৎসব সবার। সেই লক্ষ্যে সকলে যার ধর্ম পালন করবেন। যাতে করে কোন ধরনের উশৃঙ্খল ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি।
গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিকের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ওসি মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, ইঞ্জি. খোকন, ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আলাউদ্দিন প্রধান, যুবলীগ নেতা ওমর খান, মাজহারুল ইসলাম ইমন প্রমুখ।

০৫ অক্টোবর, ২০২২।