মতলব উত্তর ব্যুরো
গত শুক্রবার বিকেলে বৈশাখী ঝড়ে মতলব উত্তর উপজেলার লন্ডভন্ড হওয়া খবর পাওয়া গেছে। প্রচন্ড ঝড়ে কারণে সাধারণ মানুষের ফসলী জমি, ঘর-বাড়ি, গাছপালা ও দোকান পাটের ব্যাপক ক্ষতিসাধনসহ এমনকি বিদ্যুতের খুঁটি হেলে পরার সংবাদ পাওয়া গেছে।
এছাড়া বিভিন্ন এলাকার ছোট-বড় অনেক গাছ রাস্তা পাশে উপড়ে পড়ে যান চলাচলসহ বিদ্যুৎ সরবরাহে বিঘœ সৃষ্টি হয়েছে। এছাড়া প্রবল বর্ষণের কারণে মতলব উত্তর উপজেলার অনেক এলাকার ঘর বাড়িসহ বিভিন্ন রাস্তা-ঘাটে হাটু পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ছেঙ্গারচর গ্রামের মাইন উদ্দিন দেওয়ানের বসতঘরের চালের উপর গাছ পড়ে ঘরটি ভেঙে যায়। তবে এ সময় ঘরের লোকজন রান্না ঘরে থাকায় প্রাণে রক্ষা পান।
সাইদুর রহমান জানান, প্রচন্ড ঝড়ের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে কলাকান্দা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি হেলে পরেছে। বিদ্যুতের খুঁটি হেলে পরার কারণে এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছে। এছাড়া ফসলী জমিসহ ফল ও তরকারি ক্ষেতের প্রচুর ক্ষতি সাধন হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত উপজেলার অনেক গ্রামে বিদ্যুতের লাইন সচল করা যায়নি।
২৪ এপ্রিল, ২০২২।
