মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৬ জুন) বিকেলে জানাযা শেষে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কৃষিবিদ মোতাহার হোসেন গত ১ জুন মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
৫ জুন রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না……রাজিউন)। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন অগ্ন্যাশয় প্রদাহের আক্রান্ত হয়ে অসুস্থতা বোধ করলে রাতেই ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থার তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ৩৫তম বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্য।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেনের মৃত্যুতে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, কৃষি দপ্তর ও জনগণ শোক প্রকাশ করেছেন।
০৭ জুন, ২০২৩।
