মনিরুল ইসলাম মনির
নভেল করোনা ভাইরাস রোধকল্পে ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণার্থে মতলব উত্তর উপজেলা পরিষদ তহবিল থেকে পিপিই হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুমুক্তকরণ দ্রব্যাদি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদে স্থানীয় সরকার বিভাগ থেকে এডিপি খাতে করোনা প্রকিরোধে স্পেশাল বরাদ্দে পিপিই, গগজ, হ্যান্ডস্যানিটাইজার ও জীবাণুমুক্তকরণ দ্রব্যাদি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যদের জন্য করোনা প্রতিরোধমূলক পিপিই, গগলস, হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুমুক্তকরণ দ্রব্যাদি প্রদান করা হয়।
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৫ মে, ২০২০।
