মতলব উত্তরে ধর্ষণ মামলার আসামি অধরা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার পঞ্চম শ্রেণি ছাত্রী ধর্ষণ মামলার আসামি বাচ্চু প্রধান (৫৫) এখনো অধরা। মামলার আড়াই মাসেও ধরা পড়েনি ধর্ষণ মামলার একমাত্র অভিযুক্ত উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি চাঁনকাবিলার কান্দির মৃত আকরম আলী প্রধানের ছেলে বাচ্চু প্রধান। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাচ্চু প্রধান পালিয়ে রয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর আদুরভিটি এলাকার পঞ্চম শ্রেণির ছাত্রী গত ১ মার্চ দুপুরে আরবি পড়ার জন্য সহপাঠীকে ডাকতে গেলে বাড়ির পাশের ভূট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় জোরপূর্বক ওই ছাত্রীকে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় বাচ্চু প্রধান। শিশুটিকে জোরপূর্বক ধর্ষণও করে। ছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে বাচ্চু প্রধানের কবল থেকে তাকে রক্ষা করে। বাচ্চু প্রধান তখনই পালিয়ে যায়।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ওইদিনই মতলব উত্তর থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, জোরপূর্বক শিশু ধর্ষণ করার অপরাধ আইনে মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, আসামি পলাতক রয়েছে। তাকে আটকের জোর চেষ্টা চলছে।

২৪ মে, ২০২১।