মতলব উত্তর ব্যুরো
পিতাকে মারধর করায় ভাইয়ের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা করলেন আলমগীর নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার বাখরপুর মোল্লাকান্দি গ্রামের গোলাম হোসেন মোল্লাকে তার ছেলে জাহাঙ্গীর আলম ও তার পরিবারের লোকজন মারধর করে আহত করে। এ ঘটনায় বড় ভাই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ছোট ভাই আলমগীর মামলা দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেলে আলমগীর হোসেনের বসতবাড়িতে জাহাঙ্গীর আলম মোল্লা (৩৮) ও আলমগীর হোসেনর পারিবারিক কলহে বিরোধ চলছিল। এ ঘটনায় ঘটনার দিন মুন্না (২৮), পারভিন বেগম (৩৫) ও সোনিয়া (২২) ও অজ্ঞাত ২/৩ জনসহ জাহাঙ্গীর আলম মোল্লা পিতা গোলাম হোসেন মোল্লা, ছোট ভাই আবদুল কাদির, জাহানারা বেগমের উপর ছেনি, লাঠি, সোটা, লোহার রড ইত্যাদি দিয়ে অতর্কিত হামলা করে। হামলায় আবদুল কাদিরের পাজরের হাড়ভাঙ্গা জখম ও পিতা গোলাম হোসেন মোল্লা এলোপাথারি কিল-ঘুষি মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে পিতাকে মারধর করায় ভাইয়ের বিরুদ্ধে মামলা
