মতলব উত্তর ব্যুরো
করোনার সংক্রমণ ঠেকাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের সুরক্ষা সামগ্রী দিয়েছে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান।
ছেংগারচর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান গত রোববার (৭ মার্চ) সন্ধ্যায় মতলব উত্তর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. আসাদুজ্জামানের কাছে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী ও আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ঔষধ প্রশাসনের অনুমোদনক্রমে প্রস্তুতকৃত এসব সামগ্রীর মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক ও দূর থেকে তাপমাত্রা মাপার যন্ত্র। করোনার সংক্রমণ রোধে সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে সারা দেশে রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে পুলিশ সদস্যরা। নিজেদের রুটিন কাজের পাশাপাশি লকডাউনের মতো এই দমবন্ধ পরিস্থিতিতে বাইরে বেরোনো হাজারও মানুষকে অনুনয়, বিনয় ও অনুরোধ করে এমনকি ক্ষেত্র বিশেষে নেচে-গেয়ে উজ্জীবিত করে গেছেন পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যদের এই মহৎ কাজের পাশে থাকার পদক্ষেপ হিসেবে আতিকুর রহমান এসব সামগ্রী প্রদান করলেন।
০৯ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে পুলিশকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন আ.লীগ নেতা আতিকুর রহমান
