মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নূরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরালটি উদ্বোধন করেন।
নান্দনিকতা ও স্থাপত্যশৈলীর ছোঁয়ায় টাইলস দিয়ে তৈরি এ ম্যুরালটি জেলা পরিষদ ডাক বাংলো ও উপজেলা পরিষদের ‘রৌদ্র ছায়া’র প্রবেশমুখে স্থাপন করা হয়েছে। বিশেষ দিনগুলোতে জাতির পিতার এই ম্যুরালে শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার ব্যবস্থায় এর সামনে রাখা হয়েছে বেদী।
ম্যুরাল উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে ম্যুরালের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতাকে শ্রদ্ধা জানান আলহাজ মো. নূরুল আমিন রুহুল এমপি। এছাড়া বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, ছেংগারচর পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ।
১৭ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও শ্রদ্ধাঞ্জলি
