মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং ওয়ারেন্টমূলে ২ জন আসামি গ্রেফতার করা হয়। গত ২১ জুন রাত পৌনে ১১টায় মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোহাম্মদ লোকমান হোসেন বিশেষ অভিযান করাকালে মতলব উত্তর থানাধীন ছেংগারচর পৌরসভাস্থ ছেংগার বাজারের
মুন হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো. আশ্রাফুল হোসেন প্রকাশ হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার এএসআই মো. মোজাম্মেল হক মতলব উত্তর থানার মামলা নং- ১২, তাং- ১৭/১/১৯, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড। জিআর- ১২/১৯, প্রসেস নং-১৮৭৫/২০ মূলে নজরুল ইসলাম (পিতা মৃত আঃ মজিদ বেপারী, সাং-বটতলা, থানা- কুষ্টিয়া, জেলা-কুষ্টিয়া, বর্তমান শ্বশুর জয়নাল আবদীন, সাং- পূর্ব বরুরকান্দি বেপারী বাড়ি, থানা মতলব উত্তর, জেলা চাঁদপুর) কে গ্রেফতার করেন।
এছাড়া গতকাল এএসআই মো. সোহাগ নাঃ শিঃ ১৩১৭/১৮, মতিঝিল থানার মামলা নং- ৪২(৬)১০, ধারা- নাঃ শিঃ ৯(৩)/৩০, প্রসেস নং- ৫২৭/২১ মূলে মো. রায়হান বেপারী, পিতা দিদার ব্কস বেপারী, সাং পূর্ব হানিরপাড়, থানা মতলব উত্তর, জেলা চাঁদপুরকে গ্রেফতার করেন। আটক সব আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২৩ জুন, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে মাদক কারবারি আটক
