মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

মনিরুল ইসলাম মনির
৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে হানাদার মুক্ত হয়েছিল সোনার বাংলা। মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
গত সোমবার এ উপলক্ষে উপজেলা চত্ত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর থানা, মতলব উত্তর প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব, শিক্ষক সংগঠন, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ক্রীড়া সংস্থা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, উপজেলা সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদ, উপজেলা সরকারী কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী। বর্ণাঢ্য এসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এ মহান বিজয় দিবস।
এদিকে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পাটোয়ারী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক প্রমুখ। পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া ও অ্যাড. জসিম উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা বিজয়ী জাতি একথা সবসময় মনে রাখতে হবে। এক মুহূর্তের জন্য ভুললে চলবে না। তিনি মুক্তিযুদ্ধের মহান শহীদ এবং সম্ভমহারা মা-বোনদের এবং দেশের অভ্যন্তরে যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা রতন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লাহ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি হাজী মনির হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নুু মিয়া, গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হানিফ দর্জি, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি মাহবুব প্রধান, কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, মাজহারুল ইসলাম মিজান, অ্যাড. সেলিম মিয়াসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।