মতলব উত্তরে রাজনৈতিক দুর্বৃত্তদের কাণ্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা ও বর্ধিত সভা উপলক্ষে কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের আগমনে মতলব উত্তর উপজেলা থেকে চাঁদপুর শহর পর্যন্ত কয়েকশ’ তোরণ, ব্যানার, ফেস্টুন ও গেট লাগান মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
চাঁদপুর শহরের বাবুরহাট কালীভাংতি ব্রিজ সংলগ্ন, মুন্সিরহাট বাজার, বারোঠাইল্লা বাইপাস রোড, পানির ট্যাংকি, সিপাইকান্দি সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি গেট ও বিলবোর্ড, শম্ভুখার ব্রিজ থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত উভয় পাশে ১৬টি ব্যানার, উত্তর গালিমখায় বড় বিলবোর্ড নষ্ট করে ফেলে দুর্বৃত্তরা।
গত শুক্রবার দিবাগত রাতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা তোরণ ও রাস্তার দু’পাশ ব্যানার-ফেস্টুন ছিড়ে নষ্ট করে ফেলে মতলবের রাজনৈতিক দুর্বৃত্তরা। এ ঘটনায় কর্মী-সমর্থক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমানের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটা মহল এই ন্যাক্কারজনক কাজ করেছে। তার জনপ্রিয়তা দেখে হিংসাত্মক ও নোংরা রাজনীতিতে মেতে ওঠেছে কিছু লোক। তোরণ ও রাস্তার দু’পাশ ব্যানার-ফেস্টুন ছিড়ে নষ্ট করে ফলে দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় তার কর্মী-সমর্থক ও এলাকাবাসী তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

৩ অক্টোবর, ২০২১।