মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে সর্বাত্মক লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছে পুলিশ। সোমবার (২৮ জুন) সকাল থেকে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামালের নেতৃত্বে বাজার বিভিন্ন অলিগলি টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। এ সময় রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা।
গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী যান চলাচল করছে। উপজেলার বিভিন্ন বাজারে শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে নিত্যপয়োজনীয় পণ্যের দোকান। সরকারের জারি করা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো উপজেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, লগডাউন বাস্তবায়ন ও মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রতিদিনই মাঠ পর্যায়ে কাজ করছে থানা পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
এই কর্মসূচি বাস্তবায়ন করতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামালের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯ জুন, ২০২১।
