মতলব উত্তরে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ২

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেফতার করা হয়। আটকদের বুধবার (২ জুন) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের নেতৃত্বে এএসআই মো. আবদুল মোমিন মতলব উত্তরের এখলাছপুরের মৃত মোকসেদ আলীর ছেলে মো. নজরুল ইসলামকে জিআরপি থানার মামলা নং-৭ (১২) ১১ইং, ধারা- ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৭ (ক) মূলে গ্রেফতার করা হয়। অপরদিকে এএসআই মো. মোজাম্মেল হক জিআর- ১৯৮/১৫ (মতলব উত্তর), প্রসেস নং- ২০৭৪/২০ মূলে মতলব উত্তরের খাককান্দা শামছুল হক প্রধানের ছেলে রিপন প্রধানকে গ্রেফতার করা হয়।

০৩ জুন, ২০২১।