মতলব উত্তর ব্যুরো
ডাকাতির ৫ দিনের মধ্যে ৪ ডাকাত গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গত ২৫ অক্টোবর রাত ২টা ৪০ মিনিটের সময় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নস্থ নয়াকান্দি চৌধুরী বাড়ির দেলোয়ার হোসেন চৌধুরীর বসতবাড়িতে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘরের উত্তর পাশের কাঠের দরজা ভেঙে কয়েকজন ডাকাত মুখে মাস্ক পরিহিত অবস্থায় প্রবেশ করি ঘরে থাকা লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা স্টিলের ও কাঠের আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ৫টি বিভিন্ন কোম্পানীর এন্ড্রয়েট মোবাইল ফোনসেট নিয়ে যায়। ঐ ঘটনার বিষয়ে ফুয়াদ হোসেন চৌধুরী পলাশ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে মতলব উত্তর থানার মামলা নং-৩৮, তারিখ- ২৭-১০-২০২২ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়।
পরে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিনের নেতেৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল আউয়াল, এসআই মো. আবু হানিফ, মো. মিজানুর রহমান, এএসআই মো. সোহাইব হোসেন, কনস্টেবল আব্দুর রহমানদের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে থানাসহ নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মো. আ. কুদ্দুস বাবু (২৬), মো. সুজন (২২), মো. সারোয়ার হোসেন সোহেল (৩৪) ও মো. মহসিন মিয়া (৩৫) কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতি করা ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করেন। আটক ৪ আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
০১ নভেম্বর, ২০২২।
