মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিতা সভা আহ্বান করেছে উপজেলা আওয়ামী লীগ। আগামি ৩ জুন সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি ৩ জুন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। সভায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সব সদস্য, সব ইউনিয়ন, পৌরসভা ও আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
০১ জুন, ২০২৩।
