সাংসদ নুরুল আমিন রুহুল ও উপজেলা চেয়ারম্যানের শোক
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি আবদুল মজিদ প্রধানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৫ মে) বাদ যোহর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নস্থ হাজীপুর ঈদগাঁহ মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযা পরিচালনা করেন ফরাজীকান্দি দরবার শরীফের পীর আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।
উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি আবদুল মজিদ প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এক শোক বার্তায় আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, হাজি আবদুল মজিদ প্রধান শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবক। প্রবীণ এই নেতার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি হাজী আবদুল মজিদ প্রধানের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। আর আওয়ামী লীগ হারালো দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে।
জানাযাপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন মরহুমে তৃতীয় সন্তান উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুর রব প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, স্থানীয় সংসদ সদস্যের একান্ত সহকারী লিয়াকত আলী সুমন, মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, সমাজসেবক লিটন মিয়া, হাজীপুর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, সমাজসেবক ইয়াছির মোল্লা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার।
জানাযায় অংশ নেন ফরাজীকান্দি কামিল মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দেস আলহাজ মাও. সিরাজ-উদ-দৌলাহ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, সুমন, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা কামাল হোসেন গাজী, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছৈয়দ আহমদ বুলবুল, সমাজ সেবক তাফাজ্জল হোসেন সরকার, ফরাজীকান্দি কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে রহমত পাটোয়ারী, দেওয়ান আবুল খায়ের, আবুল কালাম, শফিকুল ইসলাম, আনোয়ারুল কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীগণ, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন কবিরাজ, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, আওয়ামী লীগ নেতা মনির হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সদস্য ওয়াহিদুজ্জামান মুকুল, ইউপি সদস্য যথাক্রমে নাছির উদ্দিন মুন্সি, মাহবুব আলম মিস্টার, সালাউদ্দিন, ইসমাইল হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি আবদুল মজিদ প্রধান গত মঙ্গলবার রাত ২টায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকাল তিনি স্ত্রী, ৬ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি উপজেলার ফরাজীকান্দির হাজীপুর গ্রামে।
হাজি আব্দুল মজিদ প্রধান উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক, হাজীপুর ক্বাদরিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।
হাজি আব্দুল মজিদ প্রধানের বড় ছেলে আবদুর রহমান প্রধান সৌদি আরবে থাকেন, আবদুর রহিম প্রধান মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক, আবদুর রব প্রধান মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, মঞ্জুর প্রধান ঢাকায় চাকরি করেন, আব্দুল বাতেন প্রধান চাঁদপুর জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ছোট ছেলে আব্দুল বাসেদ প্রধান ঢাকায় ব্যবসা করেন।
৬ মে, ২০২১।
