মতলব উত্তর থানার বিশেষ অভিযানে আটক ৮

 

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ আলমের নির্দেশে এসআই মনিরুল ইসলাম, আবদুল আউয়াল, এএসআই কামাল, এএসআই জামালসহ সঙ্গীয় ফোর্স সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ১ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, ওয়ারেন্ট মূলে ৩ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ৪ জন সর্বমোট ৮ জন আসামি গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গত শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল।
উপজেলার গালিম খাঁ সাকীনস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১৫টি মাদক মামলার আসামি রাসেল (৪০) এর হেফাজত হইতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- এসসি- ১৯৪/১৪, সিআর- ১২/১২(মতলব দক্ষিন), প্রসেস নং- ৮৬/১৫ সাজা ওয়ারেন্ট মূলে উপজেলার আমিয়াপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আবুল কাশেম।
ছেংগারচর পৌর এলাকা হইতে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ব্রাহ্মণচক গ্রামের জলিল ঢালীর ছেলে বাবু প্রকাশ বাবুল (৩৫) ঢালী, বনানীপাড়া থানার ইলুহার গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. সফিক (২৮), একই গ্রামের মাছুম খানের ছেলে মো. সাব্বির (২৫), সৌরবকাটি থানার বরচাকাটি গ্রামের মো. দুলালের ছেলে আব্দুল্লাহ (২৭) গ্রেফতার করা হয়।
মাদক মামলার ওয়ারেন্টভুক্ত জিআর-২০৮/১৮ মামলার আসামি ইন্দুরিয়া গ্রামের মোবারক প্রধানের ছেলে মাইনউদ্দিন বাবু (৩২), এসটিসি-২/২০২০ জিআর-০৪/২০১৮ মামলার আসামি দক্ষিণ টরকি গ্রামের আলমগীর বাগের ছেলে আল-আমিন সরকার।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি আটক করা হয়। আটকদের আদালতে শুক্রবার সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল মতলব উত্তর থানায় যোগদানের পর থেকে মতলব উত্তর থানা এলাকায় আইন-শৃংখলার উন্নতি সাধনে নিরলস কাজ করে যাচ্ছেন।
১০ মার্চ, ২০২১।