মতলব উপজেলা সম্পাদক পরিষদের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলার বৃহত্তর মতলব উপজেলা সম্পাদক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত ১১ মে প্রিন্ট মিডিয়া ও অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যমের সম্পাদকদের সমন্বয়ে এক সভায় ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়েছে।
সভাপতি হিসেবে সাপ্তাহিক মতলব কণ্ঠের সম্পাদক ও প্রকাশক রোটা. গোলাম সারওয়ার সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে সাপ্তাহিক দিবাকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস এবং সাপ্তাহিক পাঠক সংবাদের সম্পাদক মো. সাইফুল ইসলাম রনিকে সদস্য করে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

১৯ মে, ২০২০।