চাঁদপুরে যুবলীগ নেতার ঈদ উপহার

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাহিন পাটওয়ারী তার নিজ এলাকা কল্যাণপুর ইউনিয়নে সাড়ে ১২ শ’ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। গতকাল সোমবার সকালে ইউনিয়নের কল্যান্দীসহ আরো তিনটি স্পটে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত কয়েকশ’ নারী-পুরুষের মাঝে ওইসব উপহার প্রদান করা হয়। এছাড়া অনেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।
ঈদ উপহারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়াও ঈদ সামগ্রী ছিলো। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাহিন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের অনুপ্রেরণায় এই করোনাকালে আমি আমার সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিয়েছি। এর আগেও আমি আমার এলাকার সহস্রাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি।

১৯ মে, ২০২০।