মতলব এনএএম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতি কমিটি গঠন

সভাপতি মাহফুজ মল্লিক, সেক্রেটারী রাসেল

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত এনএএম টাওয়ারের ব্যবসায়ী মালিক সমিতি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এনএএম টাওয়ারের ৪র্থ তলায় শশী কমিউনিটি সেন্টারে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টার এন্ড অফসেট প্রেসের স্বত্বাধিকারী মো. মাহফুজ মল্লিক ও সাধারণ সম্পাদক করা হয়েছে শাওমী শো-রুমের স্বত্বাধিকারী মো. মঈনুল ইসলাম (রাসেল)।
সভায় সভাপত্বি করেন মেট্রোর স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন ও সভা পরিচালনা করেন আলম টেইলার্সের স্বত্বাধিকারী মোল্লা আলম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপন সরকার, আব্দুল লতিফ মিয়াজী, আব্দুল বাতেন, মো. দেলোয়ার, মাকসুদ মল্লিক, তারেক চৌধুরী, মো. জসিম উদ্দিন ঢালী, তাসকিন আহমেদ দিপু, অমিত চন্দ্র পাল, জয়ন্ত সাহা, জয়নাল আবেদীন, মো. আল-আমিন মাজি, মো. আল-মামুন রাসেদ, আবু বক্কর সিদ্দিক সুমন, মো. ইসমাইল হোসেন, ইকবাল, মো. রাজু, মো. ওমর ফারুক, শামীম, আশিক সরকার, সোহাগ, তানজিদ, জোবায়ের, মো. আলমগীর হোসেন, জাহিদ হাসান প্রমুখ।
১৯ সেপ্টেম্বর, ২০২১।