স্টাফ রিপোর্টার
মতলব ও ছেঙ্গারচর পৌর যুবলীগের সম্মেলন করার লক্ষ্যে চাঁদপুর জেলা যুবলীগের নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন। গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় চাঁদপুর শহরের বড়স্টেশনে জেলা যুবলীগের আহ্বায়কের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় মতলব পৌর ও ছেঙ্গারচর পৌর যুবলীগের নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম, বর্তমানে কমিটির অবস্থান ও ওয়ার্ড কমিটির সম্মেলনের বিষয় চাঁদপুর জেলা যুবলীগের কাছে তুলে ধরেন তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য অরুপ কর্মকার ও মিঠুন ভদ্র।
সভায় মিজানুর রহমান কালু ভূইয়া বলেন, নতুন করে যারা যুবলীগ করতে আসবে তাদের জীবনবৃত্তান্ত নিতে হবে। তারা কোন দল থেকে এসেছে এবং তাদের বর্তমান অবস্থান কি সব কিছু যাচাই-বাছাই করে কমিটিতে স্থান দেওয়া হবে। আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অনুপ্রেবেশকারী মুক্ত ত্যাগী ও সাংগঠনিক নেতাকর্মীদের নিয়ে যুবলীগ গঠন করবো। প্রয়োজনে অল্প লোক নিয়ে যুবলীগ করবো।
তিনি আরো বলেন, আজ আপনাদের কথা দিয়ে যেতে হবে ওয়ার্ড সম্মেলন কবে নাগাদ শেষ করে পৌর সম্মেলন করবেন। যদি নির্ধারিত সময়ে সম্মেলন করতে ব্যর্থ হন তাহলে আমরা জেলা থেকে ব্যবস্থা নিবো। এটা কেন্দ্রের নির্দেশ। আমরা সেই নির্দেশনাই পালন করছি।
এসময় বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাবেক সহ-সভাপতি দোওয়ান পারভেজ, যুগ্ম- সম্পাদক আনিসুর রহমান আনু, ক্রীড়া সম্পাদক আহসান মৃধাসহ নেতৃবৃন্দ, ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজি, সাধারণ সম্পাদক জামান সরকার প্রমুখ।
১৪ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব ও ছেঙ্গারচর পৌর কমিটির সাথে জেলা যুবলীগের মতবিনিময়
Post navigation
