মতলব কৃষি ব্যাংক পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা সদরে কৃষি ব্যাংক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি গতকাল রোববার বিকাল ৪টায় কৃষি ব্যাংকের ভল্ট পরিদর্শন এবং ব্যাংকের ম্যানেজার মো. আমির হোসেনসহ কর্মকর্তাদের সাথে চুরি হওয়ার ঘটনা সম্পর্কে জানেন। চুরির ঘটনায় জড়িতের তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল ও ইন্সপেক্টর (তদন্ত) মো. ইব্রাহিম খলিল।
উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে মতলব বাজারের প্রাণকেন্দ্রে (গণি মাস্টারের ভবন) অবস্থিত কৃষি ব্যাংক শাখার ভল্ট ভেঙে ২৪ লক্ষাধিক টাকা ও কিছু প্রাইজবন্ড লুট করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ব্যাংকের নৈশপ্রহরী মোস্তফা (৪২) কে আটক করা হয়। এ ব্যাপারে ব্যাংকের ম্যানেজার মো. আমির হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।

১৫ জুলাই, ২০১৯।