স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) পুরোনো মামলায় চাঁদপুর জেলা ও দায়রা আদালতে বিএনপি ও ছাত্রদলের ১১ নেতাকর্মী জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন- মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ. মজিদ তালুকদার, যুবদল ও ছাত্রদলের জিয়াউল মাওলা কচি, মনির হোসেন ঢালী, শাহাদাত হোসেন বাবলু, ইসমাইল, কাউসার আলম, আ. কাইউম, ফখরুল ইসলাম, রাকিব হোসেন, রাজীব প্রধান ও মাহবুবুর রহমান।
জানা যায়, ২০১৮ সালে মতলব দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (জিআর নং-১৪) করা হয়। তারা প্রত্যেকেই হাইকোর্ট থেকে জামিন নিয়ে চাঁদপুর নিম্ন আদালতে গতকাল জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
২৭ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণের বিএনপির ১১ নেতাকর্মী জেলহাজতে
Post navigation
