মতলব দক্ষিণ ব্যুরো
মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের মরহুম ছেবত আলী প্রধান ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ওই ওয়ার্ডের উত্তর নলুয়া (আশ্রম) এলাকায় ৫ শতাধিক দুঃস্থ নারী-পুরুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী (মাথাপিছু ১০ কেজি করে চাল) বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী ও পৃষ্ঠপোষক হাজি নুরুল ইসলাম ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন মরহুম ছেবত আলী প্রধান ফাউন্ডেশনের প্রধান দোলোয়ার হোসেন মেম্বার, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু সাইদ মেম্বার, মো. রুহুল আমিন মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্যসামগ্রী বিতরণ ও সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাডভোকটে মো.আল-আমিন হোসেন উজ্জল।
২৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে অসহায়দের মাঝে ছেবত আলী প্রধান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
Post navigation
