নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা আব্দুল হাকিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ছাদ ঢালাই ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান (২৪ সেপ্টেম্বর) শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে তা উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে হাবিবুর সংক্ষিপÍ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিদ্যালয় ভবনটির অনুমোদন পেতে মুক্তিযুদ্ধকালীন ৮নং সেক্টরের কমান্ডার ও ফরিদগঞ্জের কৃতী সন্তান মরহুম কর্নেল আবু ওসমান চৌধুরীর অবদান অবিস্মরণীয়। তাই, বিদ্যালয় ভবনটির কাজ যাতে সুন্দরভাবে শেষ হয় সেজন্য সবাই সহযোগিতা করবেন।
এরপর মুজিববর্ষ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন-অর-রশিদ সাগর, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আহসান হাবিব নেভি, ইউপি সদস্য আমির হোসেন কিরন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দুলাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জলিল উকিল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ইমাম হোসেন ফরিদ, রাসেল, আশরাফুল, বিশ্বজিৎ, পিয়াদ পাটওয়ারী প্রমুখ।
২৭ সেপ্টেম্বর, ২০২০।
