মতলব দক্ষিণে এক শিক্ষার্থী বহিষ্কার


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র বিষয়ে গতকাল রোববার পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা মো. রুহুল আমিন বলেন, ঐ দিন পরীক্ষা চলাকালীন আধারা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এক শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কার করা হয়।