মতলব দক্ষিণে এমপি রুহুলকে বিআরডিবি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা

মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন। গত ১ জুন বিকাল ৩টায় নুরুল আমিন রুহুল এমপি উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসে আসলে সমিতির নবনির্বাচিত চেয়ারম্যানসহ সদস্যবৃন্দ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া মতলব দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদকেও মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন মিয়া, উপজেলা প্রকৗশলী উপজেলা পল্লী উন্নয়ন আবুল হাসানাত, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানসহ সমিতির নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।

০৩ জুন, ২০২১।