এস এম সোহেল
মৈশাদীতে সম্পত্তিগত বিরোধে নিরাপত্তাহীনতায় ভুগছেন এক বয়স্ক দম্পত্তি। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজী বাড়িতে সম্পত্তিগত বিরোধের বয়স্ক দম্পত্তি জয়নাল গাজী (৮৫) ও স্ত্রী দুধনাহার বেগম (৬৫) এর উপর প্রতিনিয়ত চলছে অমানবিক নির্যাতন। বয়স্ক দম্পতির জীবনের নিরাপত্তা চেয়ে গত ১ জুন চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথেও অশোভন আচরণ করে বিবাদীরা।
অভিযোগের সূত্রে জানা যায়, মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজী বাড়িতে বয়স্ক দম্পত্তি জয়নাল গাজী ও স্ত্রী দুধনাহার বেগম দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। দীর্ঘদিন যাবৎ পাশর্^বর্তী মো. ইসমাইল গাজী, মিজান গাজী, হানিফ গাজী ও মান্নান বরকন্দাজের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। জয়নাল গাজী ও স্ত্রী দুধনাহার বেগমের সন্তানরা কাজের কারণে বিভিন্নস্থানে বসবাস করে। বাড়িতে কেউ না থাকায় জয়নাল গাজীর মালিকানা সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছে। এতে বাঁধা দিলে বিভিন্ন সময় মো. ইসমাইল গাজী, মিজান গাজী, হানিফ গাজী ও মান্নান বরকন্দাজ লাঠি-সোটা নিয়ে বয়স্ক দম্পত্তির উপর হামলা চালায় এবং বিভিন্ন হুমকি দেয়। এ বিষয়টি একাধিকবার স্থানীয় সালিসের মাধ্যমে সতর্ক করে দিলে বিবাদীরা কর্ণপাত করে না। স্থানীয় সালিসদের জানালে বিবাদীরা বয়স্ক জয়নাল গাজী ও স্ত্রী দুধনাহার বেগমের উপর অমানবিক অত্যাচার চালায়।
গত ১ জুন দুপুরে জয়নাল গাজীর মালিকানা সম্পত্তিতে থাকা রান্নাঘর ভাঙচুর করে দখল করতে আসে। পরে বয়স্ক দম্পত্তি জয়নাল গাজী ও স্ত্রী দুধনাহার বেগম বাঁধা প্রদান করলে বিবাদীরা লাঠি-সোটা দিয়ে মারধর করে। বয়স্ক দম্পত্তি জয়নাল গাজী ও স্ত্রী দুধনাহার বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্ষা করে। বিবাদীরা যাওয়ার সময় বলে যায় এ বিষয়ে কোন আইনের আশ্রয় নিলে খুন করে ফেলবো- বলে হুমকি দেয়। এ বিষয়ে ১ জুন চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতিতে অকথ্য ভাষায় গালমন্দ করে বিবাদীরা। পুলিশে চলে আসার পর বিবাদীরা পুনরায় বয়স্ক জয়নাল গাজী ও স্ত্রী দুধনাহার বেগমের মারধর করে। এ বিষয়ে জয়নাল গাজী ও দুধনাহার বেগমের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জয়নাল গাজী ও দুধনাহার বেগম জানান, আমাদের পাশ^বর্তী মো. ইসমাইল গাজী, মিজান গাজী, হানিফ গাজী ও মান্নান বরকন্দাজের সাথে চাঁদপুর আদালতে ৫৮৭, ৫৮৮ ও ৫৮৯ দাগে একটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে। এছাড়া ৫৯৫ দাগে ৯ শতাংশ সম্পত্তি আমার (জয়নাল গাজী), কালু গাজী ও ইউনুছ গাজীর সমপরিমাণ। যার মধ্যে আমাকে ও কালু গাজী দেড় শতাংশ করে মোট ৩ শতাংশ দিয়ে ইউনুছ গাজী জোরপূর্বক ৬ শতাংশ দখল করে রেখেছে। আমাদের ন্যায্য সম্পত্তি বুঝিয়ে দিতে বললে আমাদের উপর হামলা চালায়। আমাদের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
০৩ জুন, ২০২১।
