মতলব দক্ষিণে এমপি রুহুলের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

মতলব দক্ষিণ বুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল এমপির পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। বুধবার (৭ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গ্রাম পুলিশদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়া সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ও কর্মজীবী মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
সাংবাদিক ফেডারেশনের আয়োজনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফেডারেশনের সভাপতি গোলাম হায়দার মোল্লা সভাপতিত্বে এবং মতলব প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের পরিচালনায় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি গোলাম সারোয়ার সেলিম, সদস্য সমীর ভট্টাচার্য্য বলু, মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির খান প্রমুখ।

০৮ জুলাই, ২০২১।