নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অপহরণপূর্বক ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় এক আসামি, সাত মাসের সাজাপ্রাপ্ত এক যুবক, ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিসহ ৭ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর গতকাল বুধবার দুপুরে চাঁদপুরের আদালতে সোপর্দ করে পুলিশ।
জানা গেছে, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের এক কিশোরীকে অপরহণপূর্বক ধর্ষণের ঘটনায় চলতি বছরের ৩১ জানুয়ারি ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। ঐ মামলার দ্বিতীয় অভিযুক্ত আসামি হিসেবে মঙ্গলবার রাতে সাচনমেঘ গ্রাম থেকে রাজু বেপারী (৩০) কে ফরিদগঞ্জ থানার এসআই নাছির উদ্দিন আটক করেন। সে সাচনমেঘ গ্রামের সালে আহম্মদ বেপারির ছেলে। একই রাতে ফরিদগঞ্জ থানার এএসআই নুরুন্নবী ও এএসআই সাইফুল ইসলাম সাত মাসের সাজাপ্রাপ্ত আসামি কামাল উদ্দিন (৩৩) কে আটক করেন। সে গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে।
অপরদিকে, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ননের হাঁসা এলাকা থেকে সবুজ সর্দার (৩২) নামে এক যুবককে ৫০ পিস ইয়াবাসহ ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম আটক করেন। সে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের মৃত খলিল সর্দারের ছেলে।
এছাড়া, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপোয়া গ্রামের আলমগীর হোসেন বেপারির ছেলে রবিউল ইসলাম (২২), পাইকপাড়া ইউনিয়নের ভাওয়াল গ্রামের আবদুল সাত্তারের ছেলে শাহাদাত হোসেন (৩৫), সাহাপুর গ্রামের শাহাজাহান শেখের ছেলে জাকির হোসেন (২৫) ও সন্দেহজনক এক যুবককে আটক করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহামা¥দ শহিদ হোসেন পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৭ জনকে আটক করে বুধবার চাঁদপুরের আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
০৮ জুলাই, ২০২১।
