দুর্গাপূজা সনাতন ধর্মাম্বলীদের সার্বজনীন উৎসব
…………নুরুল আমিন রুহুল এমপি
মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাম্বলীদের সার্বজনীন উৎসব। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সরকারের নির্দেশ মোতাবেক জাতীর উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এদেশের সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করে। বুধবার (১৩ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে একথাগুলো বলেন নুরুল আমিন রুহুল এমপি।
বেলা ১১টা থেকে উপজেলার নায়েরগাঁও, নারায়ণপুর, বোয়ালিয়া, মোবারকদী কেদারেস্বর ঠাকুর বাড়ি পূজামন্ডবসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন মন্ডপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, থানার ওসি মহিউদ্দীন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা মামুন, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান ও সভাপতি মঞ্জুর হোসের রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, পিন্টু সাহা, সারোয়ার হোসেন সরকার লিখন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, নায়েরগাঁও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জমান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্যামল পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সবুজ প্রধান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল পাটোয়ারী নিলয় প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ অক্টোবর, ২০২১।
