মতলব দক্ষিণে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সচেতনতামূলক র‌্যালি

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুলে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘গুজবে কান দিবেন না, গাছ লাগান পরিবেশ বাঁচান, আপনার শহরকে পরিস্কার রাখুন, মাদক থেকে দূরে থাকুন, বাল্য বিবাহ প্রতিরোধ করুন, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ুনসহ নানাবিধ শ্লোগান দিয়ে শহরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং স্কুলের নতুন বছরের ভর্তি সংক্রান্ত প্রচার পত্র বিতরণ করেন।
র‌্যালিতে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুল হক বাবলু, সম্পাদক ফারুক-বিন জামান, প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি মো. আকতার হোসেনসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।