সাইফুল ইসলাম রণি ‘বিজিবিএ’র পরিচালক নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর অন্তর্ভুক্ত ব্যবসায়ী সংগঠন ‘বাংলাদেশ গ্রোসারী বিজনেস এসোসিয়েশন (বিজিবিএ)’ কেন্দ্রিয় কমিটির পরিচালনা পর্ষদের ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন মেসার্স সাদিকা ইন্টারন্যাশনালের প্রোপাইটর, সাপ্তাহিক পাঠক সংবাদ ও বিডিপি নিউজের সম্পাদক মো. সাইফুল ইসলাম রণি।
সম্প্রতি রাজধানীর মতিঝিলস্থ বিসিআইসি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় তাঁকে নির্বাচিত ঘোষণা করেন কর্তৃপক্ষ।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি পুনঃনির্বাচিত হয়েছেন। তারা হলেন- এসএম সেলিম রেজা প্রেসিডেন্ট, আলহাজ মো. সেলিম আক্তার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এম. আলমগীর হোসাইন জেনারেল সেক্রেটারি।
উল্লেখ্য, সাইফুল ইসলাম রণি জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ (জেএসওপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেস এসোসিয়েশন বাংলাদেশ (প্যাব) সহ-সভাপতি, বাংলাদেশ লেখক ফোরাম কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আব্দুস সামাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, চর্যাপদ সাহিত্য একাডেমির সহ-সভাপতি, বদরপুর ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই কেন্দ্রিয় সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।