মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেছেন, কোলাহলমুক্ত নির্মল পরিবেশে ছেলে-মেয়েদের জন্য কলেজিয়েট স্কুল নামে দু’টি প্রতিষ্ঠান হচ্ছে। আজকের এই দিনে কেএফটি’র প্রতিষ্ঠাতা মো. বেলায়েত হোসেন জুলহাসসহ সংশ্লিষ্ট সবাইকে মতলব দক্ষিণ উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।
তিনি আরো বলেন, মতলবের কৃতী সন্তান, শিল্পপতি এমএ বারী মতলবের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের এই প্রতিষ্ঠানের পিছনে তিনি প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হবে। আমার পক্ষ থেকেও এই প্রতিষ্ঠানের সব কর্মকাণ্ডে সহযোগিতা থাকবে।
বুধবার (৩০ ডিসেম্বর) কলেজিয়েট স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। উদ্বোধক ছিলেন ফাতেমা বেগম ও বিশিষ্ট শিল্পপতি এমএ বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএফটি’র চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন জুলহাস। পরিচালনা করেন সাংবাদিক মো. শওকত হোসেন বাদল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহাব উদ্দিন মুন্সী, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো. বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কেএফটি’র অধ্যক্ষ লে. কর্নেল (অব.) বাবুল মো. সেলিম।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল রহিম খাঁন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, জেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মো. রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কমল পোদ্দার, ফারুক আহম্মেদ বাদল, আবুল কাশেম পাটোয়ারী, কিশোর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানসম্মত পাঠদানের জন্য কলেজিয়েট স্কুলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মতলব পৌরসভাস্থ ঢাকিরগাঁওয়ে কেএফটি কলেজিয়েট স্কুল নামে একই প্রশাসনের আওতায় দু’টি স্বতন্ত্র বালক-বালিকা স্কুল ও কলেজ। প্রতিষ্ঠান দু’টিতে ইংরেজি ও বাংলা ভার্সনে শিক্ষাদান করা হবে।
৩১ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে কেএফটি কলেজিয়েট স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন
Post navigation
