হাজীগঞ্জে বিএনপি প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীকের মনোনয়ন ফরম তুলে দিলেন নেতৃবৃন্দ

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চুর হাতে দলীয় মনোনয়ন ফরম তুলে দিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ মেয়র পার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ফরমটি প্রার্থীর হাতে তুলে দেয়া হয়।
এসময় দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চুর হাতে দলীয় মনোনয়ন ফরম তুলে দেয়ার সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আ. রহিম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি নাজমূল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ, আকতার হোসেন দুলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার, আব্দুল লতিফ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাম হোসেন লিটন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক সম্পাদক কবির হোসেন মুন্সীসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসবেক দলের সভাপতি বিল্লাল হোসেন বেলাল, পৌর বিএনপির প্রচার সম্পাদক মারুফ খাঁন রাসেল, ছাত্রনেতা মাঈন উদ্দিন খাঁন রনক, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেলসহ শতাধিক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩১ ডিসেম্বর, ২০২০।