মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার শনিবার বিকালে উত্তর নলুয়া গ্রামের মো. সোহেল মিয়া (১৭) নামের এক কিশোরকে এলাকার ছাত্রীদের ইভটিজিং করার দায়ে আটক করে পুলিশ।
উপজেলার উত্তর নলুয়া গ্রামের মো. সোহেল মিয়া (১৭), ফাহিম মিয়া (১৬) ও বিজয় দাস (১৭) নামের তিন বখাটে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নানা ভাবে উত্ত্যক্ত করে আসছে। গত সোমবার বিকেলে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের চার-পাঁচ ছাত্রী বিদ্যালয়ের ছুটি শেষে হেঁটে বাড়ি যাচ্ছিল। তারা উত্তর নলুয়া গ্রামের একটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই তিন বখাটে এসব ছাত্রীর উদ্দেশে অশালীন মন্তব্য করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করে। বাড়ি ফিরে ওই ছাত্রীরা বিষয়টি তাদের পরিবারকে জানালে পরিবারের সদস্যরা ঘটনাটি মতলব দক্ষিণ থানার পুলিশকে জানান। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ ও এএসআই প্রশান্ত গোস্বামীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং ওই গ্রামের একটি বাগান থেকে সোহেল মিয়াকে আটক করে। এ সময় ফাহিম মিয়া ও বিজয় দাস দৌড়ে পালিয়ে যায়।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ জানান, আটক সোহেলকে মুচলেকা আদায় করে শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে ছাত্রীদের ইভটিজিং দায়ে কিশোর আটক
Post navigation
