সাফানা নামরীন হোসেন মেধা’র সাফল্য


স্টাফ রিপোর্টার
গত ১৬ জানুয়ারি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ এ চট্টগ্রাম শিশু একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐ প্রতিযোগিতায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শেষ বর্ষের ছাত্রী সাফানা নামরীন হোসেন মেধা বিভাগীয় পর্যায়ে ‘খ’ বিভাগ থেকে ছড়া গান ও উচ্চাংগ সংগীতে প্রথম স্থান অর্জন করে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
তার এই অর্জনের জন্য মেধা তার বাবা, মা ও ভাই এবং তার সংগীত প্রশিক্ষক স্বপন সেনগুপ্ত, শংকর আচার্য্য ও কণ্ঠশিল্পী ও নাট্যাভিনেতা মৃনাল সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া জাতীয় পর্যায়ে ভাল কিছু অর্জনের জন্য চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের সবার কাছে দোয়া কামনা করেছেন।